শিরোনাম

ফেরিতে স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি পুনর্গঠন

ফেরিতে স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি পুনর্গঠন

নিউজ ডেস্ক॥ অতিরিক্ত সচিবের জন্য অপেক্ষা করতে গিয়ে ফেরি ছাড়তে দেরি হওয়ায় স্কুলছাত্রের মৃত্যু ঘটনায় গঠিত তদন্ত কমিটি পুনর্গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। পুনর্গঠিত কমিটিতে সদস্য রাখা হয়েছে তিনজন। নতুন এই কমিটি গত ২৯শে জুলাই থেকে কার্যকর। এর আগে এ ঘটনায় দু’সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

গতকাল বুধবার ৩১শে জুলাই নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে। পুন:গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিককে। কমিটির বাকি দুই সদস্য হলেন, যুগ্ম সচিব শাহনওয়াজ দিলরুবা খান ও উপসচিব এসএম শাহ্ হাবিবুর রহমান হাকিম।

কমিটিকে সরজমিনে তদন্ত করে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৫শে জুলাই নড়াইলের কালিয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তিতাস ঘোষ। তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার তাকে নেয়া হচ্ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা অব্যাহত রেখে দ্রুত ঢাকায় পৌঁছাতে প্রায় ৫০ হাজার টাকায় আইসিইউ সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়। তিতাসকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুরের কাঁঠালবাড়ী ১ নম্বর ফেরি ঘাটে পৌঁছায়। ওই সময় একটি ফেরি ঘাটেই ছিল। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের অতিরিক্ত সচিব আবদুস ছবুর মন্ডল এই ঘাট দিয়ে পারাপার হবেন এমন কারণ দেখিয়ে ফেরিটি ঘাট থেকে ছেড়ে যায়নি। প্রায় তিন ঘণ্টা পর ফেরিটি ছাড়লেও অন্য প্রান্তে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে থাকা তিতাস মারা যায়।

basic-bank

Be the first to comment on "ফেরিতে স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি পুনর্গঠন"

Leave a comment

Your email address will not be published.


*