শিরোনাম

বন্ড সিরিজে ফেরাতে ১০০০ কোটি রুপি অফার ড্যানিয়েলকে!

নিউজ ডেস্ক :  রজার মুর, টিমোথি ডালটন, পিয়ার্স ব্রসনান, ড্যানিয়েল ক্রেগ… তারপর? তারপরেও সেই ড্যানিয়েল ক্রেগ-ই। হ্যাঁ, 007 এজেন্ট জেমস বন্ডের ভূমিকায় ড্যানিয়েল ছাড়া আপাতত কাউকে আর ভাবতেই পারছেন না প্রযোজক-পরিচালক। যার নির্যাস, জেমস বন্ড সিরিজে ফেরার জন্য ১৫০ মিলিয়ন মার্কিন ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ১০০০ কোটি টাকা) প্রস্তাব পেলেন হলিউড সুপারস্টার ড্যানিয়েল ক্রেগ। হ্যাঁ, টাকার অঙ্কটা ঠিকই পড়েছেন!
২০০৫ সাল থেকে জেমস বন্ডের ভূমিকায় অভিনয় করছেন ড্যানিয়েল। সম্প্রতি ক্রেগ জানিয়ে দেন, তিনি আর জেমস বন্ড সিরিজে অভিনয় করবেন না। কিন্তু প্রয়োজক তাঁকেই রয়্যাল নেভি’র কম্যান্ডরের ভূমিকায় নিতে মরিয়া। তার জন্য বিশাল অঙ্কের টাকা ড্যানিয়েলকে অফার করা হয়েছে। নিউজ ওয়েবসাইট Radar-এ প্রকাশিত রিপোর্টে দাবি, ড্যানিয়েলকে জেমস বন্ড হিসেবে ফিরিয়ে আনতে ভারতীয় মুদ্রায় প্রায় ১০০০ কোটি রুপি পর্যন্ত অফার করেছে প্রযোজক সংস্থা। ড্যানিয়েল ক্রেগ-কে দিয়েই বন্ড সিরিজের আগামী দুটি ছবি করাতে চায় তারা।
আগামী জেমস বন্ড খোঁজার প্রক্রিয়া শুরু হলেও, বন্ডের চরিত্রে এখনও কাউকে পছন্দ হয়নি সোনি-র। ফলে আপাতত ড্যানিয়েল ক্রেগেই ভরসা রাখতে হচ্ছে। যার ফল, বিশাল অঙ্কের অফার।
সূত্র: এই সময়

basic-bank

Be the first to comment on "বন্ড সিরিজে ফেরাতে ১০০০ কোটি রুপি অফার ড্যানিয়েলকে!"

Leave a comment

Your email address will not be published.


*