শিরোনাম

বরগুনায় জাটকা ও চার ট্রলারসহসহ ১৮ জেলে আটক

নিউজ ডেস্ক : বরগুনায় চারটি ট্রলারসহ ১৫ হাজার পিস জাটকা জব্দ করেছে পুলিশ। শনিবার রাতে বঙ্গোপসাগরের মোহনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ট্রলারসহ জাটকা জব্দ করা হয়।

এ সময় ১৮ জেলেকে আটক করা হয়। এ বিষয়ে পাথারঘাটা থানার ওসি জিয়াউল হাসান বলেন, আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার করা হবে। এ ছাড়া জব্দ করা ইলিশ বিভিন্ন এতিখানায় বণ্টন করা হবে।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জাটকা শিকাররোধে শনিবার রাতভর বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় পাথরঘাটা থানা পুলিশ। এ সময় এফবি বিল্লাহ রহমান, এফবি মায়ের দোয়া, এফবি সাগর ২, এফবি আসলাম নামের চারটি ট্রলারে অভিযান চালিয়ে ১৫ হাজার পিস জাটকা জব্দ করে পুলিশ।

basic-bank

Be the first to comment on "বরগুনায় জাটকা ও চার ট্রলারসহসহ ১৮ জেলে আটক"

Leave a comment

Your email address will not be published.


*