শিরোনাম

বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

নিউজ ডেস্ক : বেনাপোলের পাঁচভুলোট ২১ বিজিবি ক্যাম্পের সদস্যরা বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে। আজ রবিবার ভোরে সীমান্ত থেকে এগুলো উদ্ধার করা হয়।

তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
পাঁচভুলোট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি, ভারত থেকে অস্ত্র ব্যবসায়ীরা অস্ত্র নিয়ে ১০৬ নম্বর পিলারের পাশ দিয়ে বাংলাদেশে ঢুকবে- এমন খবর পেয়ে অভিযান চালালে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি ফেলে অস্ত্র ব্যবসায়ীরা ভারত সীমান্তের দিকে পালিয়ে যায়। উদ্ধার হওয়া অস্ত্রগুলো বেনাপোল থানায় জমা দেওয়া হবে বলে তিনি জানান।

basic-bank

Be the first to comment on "বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.


*