শিরোনাম

বাগদাদে গ্রিন জোনে রকেট হামলা, আহত ২০০

নিউজ ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের উচ্চ নিরাপত্তার গ্রিন জোনে দফায় দফায় রকেট হামলা চালানো হয়েছে। এক বিক্ষোভে সংঘটিত সংঘর্ষে পাঁচজনের প্রাণহানির পর কয়েক ঘণ্টা পর এ হামলা চালানো হয়। নিরাপত্তার চাদরে ঢাকা এই গ্রিন জোনে ইরাকের গুরুত্বপূর্ণ সরকারি অফিস ভবন এবং বিদেশি দূতাবাসগুলো অবস্থিত। তবে রকেট হামলায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

নির্বাচনি সংস্কারের দাবিতে শনিবার এই এলাকায় এক বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার মানুষ। এই বিক্ষোভকারীরা মূলত ইরাকের শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল সদর এর অনুসারী। বিক্ষোভকারীদের টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। আহত হন অন্তত ২০০ জন। বিক্ষোভকারীদের দাবি, ইরাকের নির্বাচন কমিশন স্বাধীন নয়। কারণ কমিশনের সব সদস্যরা নিয়োগ পেয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে।

এর আগেও বিক্ষোভ নিয়ে গ্রিন জোনে প্রবেশ করেছিল শিয়া নেতা মুকতাদা আল সদর এর অনুসারীরা। তবে সেখানে কারা মিসাইল নিক্ষেপ করেছে তা এখনও পরিষ্কার নয়। ইরাকের সেনা কর্মকর্তারা বলছেন, মুকতাদা আল সদর এর অনুসারী অধ্যুষিত পূর্বাঞ্চলীয় বালাদিয়াত জেলা থেকে রকেট আসতে দেখা গেছে।

basic-bank

Be the first to comment on "বাগদাদে গ্রিন জোনে রকেট হামলা, আহত ২০০"

Leave a comment

Your email address will not be published.


*