নিউজ ডেস্ক : বিগ বস থেকে এই সপ্তাহে বেরিয়ে গেলেন দুজন প্রতিযোগী। করণ মেহেরা ও লোকেশ কুমারী। শনিবারের এপিসোডে এলিমিনিটেড হয়েছিলেন করণ মেহেরা। তিনিই প্রথম সেলিব্রিটি প্রতিযোগী যিনি বিগ বস হাউজ থেকে বেরোলেন। রবিবার এলিমিনেশন হয় লোকেশ কুমারীর।
এলিমিনেটেড হওয়ার পর করণ জানান, বাণী খুব কঠিন প্রতিযোগী। কিন্তু বাউজের ভিতর যাঁরা আছেন, তাঁদের পক্ষে বাণীকে বুঝে ওঠা কষ্টকর। তিনি সবার সঙ্গে সমান ব্যবহার করেন না। তাই তাঁকে বিচার করা খুব শক্ত। নিজের সম্পর্কে করণ বলেন, তিনি অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গেছেন। কিন্তু বিগ বস হাউজ থেকে অনেক ভালো মুহূর্তও পেয়েছেন তিনি।
সিজনের প্রথম থেকে লোকেশ কুমারী দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু মনু ও মানবীরের কাছে হেরে গেলেন তিনি। দর্শকের ভোটে পরাজিত হয়ে বিগ বস হাউজ ছাড়তে হয় তাঁকে। লোকেশের এলিমিনেশনে বেশ আপসেট মনু, মানবীর ও নীতিভা। বিগ বস ১০ প্রতিযোগিতায় এখন টিকে আছেন বাণী জে, রাহুল দেব, গৌরব চোপড়া, রোহন মেহেরা, লোপামুদ্রা রাউত, মোনা লিসা, মনু পঞ্জাবি, মানবীর গুরজার, নীতিবা কউল ও ওম স্বামী।

Be the first to comment on "বিগ বসে ডাবল এলিমিনেশন"