শিরোনাম

বিনা বিচারে আটক ২৫ বন্দিকে মুক্তি দিতে আবেদন

নিউজ ডেস্ক : বিনা বিচারে আটক দেশের বিভিন্ন কারাগারে ২৫ বন্দিকে জামিনে মুক্তি ও আইনি সহায়তা দিতে হাইকোর্টের দুটি বেঞ্চে আবেদন করেছে সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড অফিস। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চে আজ সোমবার সকালে ১০ বন্দির মুক্তির বিষয়ে আবেদন করা হয়।

১০ বন্দির পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আনিচ-উল-মাওয়া। এরা হলেন নজরুল ইসলাম, সিরাজ, আলম মিয়া, মতিউর, ফেয়ন, কাইলা কালাম, আবদুল খালেক, অপূর্ব দাস, তৈয়ব শেখ, সুমন ওরফে নুরুজ্জামান। শুনানি শেষে আগামীকাল মঙ্গলবার ওই ১০ জনের মুক্তির বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করা হয়।

অন্যদিকে, সকালেই অপর ১৫ জনের মুক্তির বিষয়ে আবেদন করা হয় বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি এস এস নুরুল হুদা জায়গীরদারের বেঞ্চে। ওই ১৫ বন্দি হলেন ফারুক হোসেন, সেলিম মিয়া, সাব্বির আহমেদ, সাইফুল আলম, দানা মিয়া, রাজু যোগনাথ, বসির উদ্দীন, আসাদুল আছা, হাবিবুর রহমান, মনিরুজ্জামান, নাসিরউদ্দীন, গিয়াসউদ্দীন, অসীম হালদার, হায়দার আলী এবং রফিকুল ইসলাম। ১৫ বন্দির পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট সাবিনা ইয়াসমিন মলি।

অ্যাডভোকেট সাবিনা ইয়াসমিন মলি জানান, এক যুগের বেশি সময় ধরে বিনা বিচারে আটক রয়েছেন ওই বন্দিরা। এতে মানসিক ও শারীরিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছেন তারা। বিষয়টি সংবাদমাধমে প্রকাশিত হওয়ার পর সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের পক্ষ থেকে তাদের মুক্তির বিষয়ে আবেদন করা হয়। আগামীকাল এ বিষয়ে আদেশ দেওয়া হবে বলে জানান তিনি।

basic-bank

Be the first to comment on "বিনা বিচারে আটক ২৫ বন্দিকে মুক্তি দিতে আবেদন"

Leave a comment

Your email address will not be published.


*