শিরোনাম

বিনামূল্যে সেচের আওতায় কালিয়ার কৃষক

বিনামূল্যে সেচের আওতায় কালিয়ার কৃষক

নিউজ ডেস্ক॥  নড়াইলের কালিয়ায় ত্রান.দুর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের টিআর বরাদ্দের অর্থায়নে কৃষি কাজে ব্যবহারের জন্য সৌর বিদ্যুৎ প্রকল্পের ৩৬টি প্যানেল নির্মান করা হচ্ছে। উপজেলার বাবরা দক্ষিণডাঙ্গা সৌর বিদ্যুতের এ প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,উপজেলার বাবরা কৃষি কল্যাণ সমবায় সমিতির নামে ১০হর্স পাওয়ারের এ সৌর বিদ্যুৎ সেচ পাম্প প্রকল্পটি বরাদ্দ দেয়া হয়েছে। ১৯১৮-১৯অর্থ বছরে টিআর থেকে সাবেক সংরক্ষিত মহিলা এমপি ফজিলাতুন্নেছা বাপ্পী ১৩লক্ষ ৭৪হাজার ৪’শ ২০টাকা বরাদ্দ দেন।
এ প্রসঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.শাহিনুল ইসলাম যুগান্তরকে বলেন,‘প্রকল্পের গুনগতমান সন্তোষজনক। ঈদের এক সপ্তাহ পর জেলা প্রশাসককে দিয়ে শুভ উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে।এ প্রকল্প বস্তবায়ন হলে ওই এলাকার প্রায় ৫০একর জমির কৃষকরা বিনামূল্যে সেচের আওতায় আসবেন এবং উপকৃত হবেন।

basic-bank

Be the first to comment on "বিনামূল্যে সেচের আওতায় কালিয়ার কৃষক"

Leave a comment

Your email address will not be published.


*