শিরোনাম

বোর্নমাউথকে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ম্যানসিটি

নিউজ ডেস্ক : প্রিমিয়ার লিগের ম্যাচে বোর্নমাউথকে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটি। আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো ও রাহিম স্টার্লিংয়ের গোলে ২-০ ব্যবধানের জয় পেয়েছে ম্যানসিটি।
সোমবার রাতে প্রতিপক্ষের মাঠ ভিটালিটি স্টেডিয়ামে আতিথ্য নেয় ম্যানসিটি। তবে শুরুতেই হোঁচট খেতে হয়েছে সফরকারী দলকে। গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন গত দুই ম্যাচে তিন গোল করা গ্যাব্রিয়েল জেসুস।
ব্রাজিলের ফরোয়ার্ড ছিটকে পড়ায় প্রথম একাদশে জায়গা ফিরে পাওয়ার সুযোগ পেয়ে যান গত দুই ম্যাচে সাইড বেঞ্চে থাকা আগুয়েরো। আর এ ম্যাচে গোল করে দলে ফিরে আসার দাবিটা বেশ ভালোভাবেই জানান দিলেন তিনি।
ম্যানসিটির হয়ে প্রথম গোলটি করনে স্টার্লিং। বাঁ-দিক থেকে লেরয় সানের ক্রস ডিফেন্ডার স্টিভ কুক ঠেকানোর চেষ্টা করলেও বল তার পায়ে লেগে গোলমুখে পেয়ে যান ইংল্যান্ডের মিডফিল্ডার স্টার্লিং।
দলের জয়সূচক গোলেও দারুণ অবদান রেখেছেন স্টার্লিং। ৬৯তম মিনিটে বাইলাইন থেকে তার বাড়ানো বলে আগুয়েরোর স্লাইড ডিফেন্ডার মিংসের পায়ে লেগে জালে ঢুকে যায়।
২৫ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যানসিটি। সমান ম্যাচে শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ৬০।

basic-bank

Be the first to comment on "বোর্নমাউথকে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ম্যানসিটি"

Leave a comment

Your email address will not be published.


*