শিরোনাম

দুপুরে দেশে ফিরছে বাংলাদেশ দল

নিউজ ডেস্ক : ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে হার দিয়েই ভারত সফর শেষ হয়েছে বাংলাদেশের। মঙ্গলবার দুপুরেই বাংলাদেশ দলের ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে।

তবে ভারত থেকে দলের সবাই একসঙ্গে দেশে ফিরছেন না। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে ভারত থেকেই আরব আমিরাতে যাচ্ছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া হায়দরাবাদ থেকে কলকাতায় দলের সঙ্গে এলেও মুশফিকুর রহীম ও তাইজুল ইসলাম আরও কয়েকদিন ভারতে থেকে যেতে পারেন।

২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে এবারই প্রথম ভারত সফরে যাওয়া সুযোগ পেয়েছিল বাংলাদেশ। মুখোমুখি হয়েছিল একমাত্র টেস্টে। লক্ষ্য ছিল ম্যাচটিতে ড্র করা। তবে ব্যাটসম্যান ও ফিল্ডারদের ব্যর্থতায় তা হয়ে উঠেনি। হায়দরাবাদ টেস্টটিতে ২০৮ রানে হেরেছে বাংলাদেশ। ফলে হারের হতাশা নিয়েই ভারত ছাড়তে হচ্ছে দলকে।

basic-bank

Be the first to comment on "দুপুরে দেশে ফিরছে বাংলাদেশ দল"

Leave a comment

Your email address will not be published.


*