শিরোনাম

এবার নিষেধাজ্ঞার কবলে নাসির জামশেদ

নিউজ ডেস্ক : পাকিস্তানি ক্রিকেটারদের নিষিদ্ধের তালিকা শুধু বড়ই হচ্ছে। এবার এ তালিকায় নাম লেখালেন নাসির জামশেদ। পাকিস্তানের তৃতীয় ক্রিকেটার হিসেবে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হলেন জামশেদ।
দুর্নীতিবিরোধী কোড ভাঙ্গায় জামশেদকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সোমবার এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানায় পাকিস্তানের নিয়ন্ত্রক সংস্থাটি।
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই খেলেন জামশেদ। তবে পাকিস্তান সুপার লিগে তিনি কোন দল পাননি। এর আগের বারও একই অবস্থা ছিল।
পিএসএলকে সামনে রেখে এবার শক্ত অবস্থান নিয়েছে পিসিবি। সে ধারায় তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইসলামাবাদের মোহাম্মদ ইরফান এবং করাচি কিংসের জুলফিকার বাবর ও শাহজাইব হাসানকে। যদিও তাদের কারও ওপর কোন নিষেধাঞ্জা দেয়নি বোর্ড।
এ বিষয় নিয়ে পিসিবি প্রধান শাহরিয়ার খান বলেন, ‘আমরা খুব শীগগিরই শারজিল, লতিফ ও জামশেদকে কারণ দর্শানোর নোটিস পাঠাবো। তবে শাহজাইব ও জুলফিকার নির্দোষ প্রমাণিত হয়েছে তাই তারা খেলতে পারবেন। তবে পর্যবেক্ষণে আছেন পেসার ইরফান।’
উল্লেখ্য, নিষিদ্ধ হওয়ার কারণে ইতোমধ্যেই আরব আমিরাত থেকে দেশে পাঠানো হয়েছে ইসলামাবাদ ইউনাইটেডের দুই খেলোয়াড় শারজিল ও লতিফকে।

basic-bank

Be the first to comment on "এবার নিষেধাজ্ঞার কবলে নাসির জামশেদ"

Leave a comment

Your email address will not be published.


*