শিরোনাম

ব্যাগ ভর্তি ২২টি হাতবোমা উদ্ধার

নিউজ ডেস্ক : সাভারে ব্যাগ ভর্তি ২২টি হাতবোমা উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকালে বিরুলিয়া ইউনিয়নের খাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে আমিন মোহাম্মদ গ্রুপের একটি খালি জায়গা থেকে হাতবোমাগুলো উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, সকালে ওই খালি জায়গার সীমানা প্রাচীরের পাশে একটি কালো ব্যাগ দেখতে পান স্থানীয়রা। পরে বিরুলিয়া ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি খুলে ২২টি হাতবোমা উদ্ধার করে। হাতবোমাগুলো ব্যাগের ভিতরে ফোম দিয়ে ঢাঁকা ছিল। পরে পুলিশ হাতবোমাগুলো উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। নাশকতা ও ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য হাতবোমাগুলো ওই খানে রাখা হয় বলে জানিয়েছেন সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে।

 

basic-bank

Be the first to comment on "ব্যাগ ভর্তি ২২টি হাতবোমা উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.


*