নিউজ ডেস্ক : গাজীপুরের টঙ্গিতে অবস্থিত একটি কারখানায় বয়লার বিস্ফোরণে নিহত ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার এক বিবৃতিতে তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সাথে তিনি আহতদের সুচিকিৎসার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়।
শনিবার সকালে টঙ্গীর বিসিক শিল্প নগরীতে টাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় বয়লার বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সর্বশেষ ২৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে খবর পাওয়া গেছে।
বয়লার বিস্ফোরণে হতাহতে প্রধানমন্ত্রীর শোক ও দুঃখ প্রকাশ

Be the first to comment on "বয়লার বিস্ফোরণে হতাহতে প্রধানমন্ত্রীর শোক ও দুঃখ প্রকাশ"