নিউজ ডেস্ক : রাজধানীর কামরাঙ্গীরচরে ছয়তলা ভবনের ছাদ থেকে মাথায় ইট পড়ে শামীম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। গতকাল বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। ছাদের সীমানা প্রাচীর নির্মাণে ভবন মালিকের কোনো অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
শিশুটির চাচা হানিফ জানান, কামরাঙ্গীরচরের কাঠপট্টি এলাকার বিদ্যুৎ অফিস গলিতে বাবা-মায়ের সঙ্গে থাকত শিশু শামীম। সে একই এলাকার আশ্রাফ উলুম মাদ্রাসার ছাত্র। দুই ভাইয়ের মধ্যে শামীম বড়। তার বাবা আমীর আলী একই এলাকার একটি মার্কেটের নিরাপত্তা কর্মী।

Be the first to comment on "ভবনের ইট পড়ে শিশুর মৃত্যু"