শিরোনাম

ভারত সফর স্মরণীয় করে রাখতে চান সৌম্য সরকার

নিউজ ডেস্ক : ভারতের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছে বাংলাদেশ দল। ভারতের মাটিতে প্রথম টেস্ট তাই উত্তেজনা অন্যরকম।

দলের সিনিয়র ক্রিকেটারদের কাছে এটা অন্যান্য টেস্ট ম্যাচের মত একটি হলেও জুনিয়রদের জন্য সুযোগ কিছু করে দেখানোর। সেই দলে আছেন ড্যাশিং ওপেনার সৌম্য সরকার। নিউজিল্যান্ডে গিয়ে ফর্মে ফেরার ধারাবাহিকতায় ভারতে গিয়েও দলের জন্য কিছু করে দেখাতে চান মারকুটে এই ব্যাটসম্যান।
দেশের মাটিতে ভারতের বিপক্ষে ৮ টেস্টের ৬টিতেই হেরেছে বাংলাদেশ। বৃষ্টির কল্যাণে দুটি ম্যাচ ড্র হয়েছে। এবারের ভারত সফর নিয়ে ক্রিকটার এবং কোচের চিন্তাভাবনার পার্থক্য করা যায় তাদের বক্তব্যে। কোচ বলেছেন তার শিষ্যরা ভারত যাচ্ছে জেতার জন্য। আর অনেকটাই মাটিতে পা রেখে অধিনায়ক মুশফিক বলেছেন, তারা এমন কিছু করতে চান যাতে ভারত তাদের বারবার টেস্ট খেলার আমন্ত্রণ জানায়। ক্রিকেটারদের মধ্যে শুধু সৌম্যর মাঝেই দেখা গেল দলকে জয়ের বন্দরে নেওয়ার আত্মবিশ্বাস।

বললেন, “একটি টেস্ট খেললেও আমাদের অনেক কিছু পাওয়ার আছে। আমাদের খেলেই কিছু আনতে হবে। যেহেতু একটা ম্যাচ এখানে তাদের চাপই বেশি। যদি আমি সুযোগ পাই তাহলে দল যেন জিতে এমন কিছু করার চেষ্টা করবো। ”

টেস্ট স্ট্যাটাস পাওয়ার ১৬ বছর পর প্রথমবার ভারতে একটিমাত্র টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। টেস্ট মর্যাদাসম্পন্ন দল হিসেবে এটা অশোভন। কিন্তু ক্রিকেট মোড়লদের চ্যালেঞ্জ করার শক্তি এখনও বাংলাদেশ দল মাঠে দেখাতে পারেনি। তাই সৌম্যর কাছেও এই সফর বিশেষ কিছু। নিউজিল্যান্ড সফরের শেষ দিকে ধারাবাহিক এবং দারুণ পারফর্ম করে কোনো প্রশ্ন ছাড়াই ভারত সফরে সুযোগ পেয়েছেন। তাই তার ব্যক্তিগত পারফর্মেন্সের বিষয়ও আছে। কিছু করে দেখাতে হবে তো।

বিমানবন্দরে সংবাদমাধ্যমকে এই তরুণ বললেন, “ভারতের মাটিতে প্রথম ম্যাচ মনে রাখার মত কিছু করতে চাই। এই সফর নিয়ে সবাই খুব রোমাঞ্চিত। চেষ্টা করবো এটাকে স্মরণীয় করে রাখার জন্য।

basic-bank

Be the first to comment on "ভারত সফর স্মরণীয় করে রাখতে চান সৌম্য সরকার"

Leave a comment

Your email address will not be published.


*