শিরোনাম

ভারতেই বায়ুদূষণে সবচেয়ে বেশি মৃত্যু!

নিউজ ডেস্ক : ভারতের বায়ুদূষণ সমস্যা যে কতটা গভীর হয়ে দাঁড়িয়েছে, তা বোঝা গিয়েছিল দিওয়ালির পরই। ধোঁয়াশায় মুখ ঢেকে ঘুম ভেঙেছিল রাজধানী দিল্লির। এবার দুশ্চিন্তা আরও বাড়াল সাম্প্রতিক এক রিপোর্ট। যেখানে বলা হয়েছে, বায়ুদূষণের কারণে মৃত্যুর সংখ্যা সারা বিশ্বের মধ্যে ভারতেই সবচেয়ে বেশি। এ ব্যাপারে আমরা পেছনে ফেলে দিয়েছি প্রবল দূষিত চিনকেও।

বোস্টনে প্রকাশিত স্টেট অফ গ্লোবাল এয়ার ২০১৭র রিপোর্ট বলছে, ওজোনের কারণে ও তার প্রভাবে হওয়া ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে ২০১৫ সালে ভারতে মৃত্যু হয়েছে ২.৫৪ লাখ মানুষের। ওজোন দূষণের কারণে ভারতে অকালমৃত্যুও সর্বাধিক বলে রিপোর্টে জানানো হয়েছে। বাংলাদেশের তেকে ১৩ গুণ বেশি আর পাকিস্তানের থেকে বেশি ২১ গুণ।

বিশ্বের ৯২% মানুষই অস্বাস্থ্যকর বাতাসে শ্বাস নিচ্ছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই গবেষণাটি যারা চালিয়েছে, সেই রিসার্চ ইনস্টিটিউট (হেল্থ এফেক্ট ইনস্টিটিউট) এর সভাপতি ড্যান গ্রিন ব্যাম জানিয়েছেন, ‘বিশ্বজুড়ে বায়ুদূষণের সমস্যা বাড়ছে। বায়ুদূষণে কীভাবে অকালমৃত্যু ঘনিয়ে আসছে, তাই দেখিয়েছে এই রিপোর্ট। বিশ্বের কয়েকটি জায়গায় পরিস্থিতির উন্নতি হলেও, বেশকিছু জায়গার অবস্থা খুবই খারাপ। ‘

 

basic-bank

Be the first to comment on "ভারতেই বায়ুদূষণে সবচেয়ে বেশি মৃত্যু!"

Leave a comment

Your email address will not be published.


*