শিরোনাম

ভিন্ন ধমাবলম্বীদের প্রতি শ্রদ্ধা ও সহিষ্ণুতার তাগিদ যুবরাজ চার্লসের

নিউজ ডেস্ক : ব্রিটেনের যুবরাজ চার্লস ভিন্ন ধর্মে বিশ্বাসীদের প্রতি শ্রদ্ধা ও সহিষ্ণুতার তাগিদ দিয়ে বলেছেন, না হলে ‘অতীতের আতঙ্ক’ ফিরে আসবে।
বড়দিনের বিশেষ বার্তায় ধর্মীয় নিপীড়নের বিরুদ্ধে সরব হলেন ৬৮ বছর বয়সী ব্রিটিশ যুবরাজ।
মনে করিয়ে দিলেন, হিটলার-পূর্ববর্তী তিরিশের দশকের ‘অন্ধকার সময়ে’র কথাও!
প্রিন্স চার্লস বৃহস্পতিবার বিবিসি’র একটি বিশেষ অনুষ্ঠানে এই রেডিও-বার্তা দিয়েছেন।
ব্রিটেনের সিংহাসনের উত্তরসূরি চার্লস বলেন, ‘বিশ্বের বিভিন্ন জায়গায় এমন সব গোষ্ঠীর উত্থান দেখতে পাচ্ছি, যারা সংখ্যালঘুদের বিশ্বাসের প্রতি প্রবল আক্রমণাত্মক। এই সব ঘটনা ১৯৩০-এর সময়ের গভীর আতঙ্কের দিনের কথা মনে করিয়ে দিচ্ছে। ’
এ প্রসঙ্গে তিনি নিজের জন্ম ও ছোটবেলার কথাও টেনে এনেছেন।

basic-bank

Be the first to comment on "ভিন্ন ধমাবলম্বীদের প্রতি শ্রদ্ধা ও সহিষ্ণুতার তাগিদ যুবরাজ চার্লসের"

Leave a comment

Your email address will not be published.


*