নিউজ ডেস্ক : রিখটার স্কেলে ৫ মাত্রার একটি ভূমিকম্পে আবারো কেঁপে উঠল দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড। দেশটির সবচাইতে ঘনবসতিপূর্ণ এলাকা ব্লেনহেইম থেকে ৩৪ কিলোমিটার পূর্বে সেডন শহরের কাছাকাছি এই কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে জানায়নি আন্তর্জাতিক গণমাধ্যম। যুক্তরাষ্ট্রভিত্তিক ভূ-জরিপ প্রতিষ্ঠান ইউএস জিওলজ্যিকাল সার্ভে এ তথ্য দেয়।
দেশটির ব্লেনহেম শহর থেকে ৩৪ কিলোমিটার দূরে এই ভূমিকম্প অনুভূত হয় যার গভীরতা ছিল ২০.৩ কিলোমিটার। বাংলাদেশ সময় সকাল ৯টা ১৫ মিনিটে এই ভূমিকম্প হয়। গত কয়েক সপ্তাহ ধরেই ঘনঘন ভূমিকম্প হচ্ছে নিউজিল্যান্ড। গত মাসে ৭ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানার পর দেশটির সমুদ্রতীর উঁচু হয়ে গেছে বলে জানায় ভূতত্ত্ববিদরা।

Be the first to comment on "মাঝারি ভূমিকম্পে আবারো কাঁপল নিউজিল্যান্ড"