শিরোনাম

মালয়েশিয়ায় হাসপাতালের আইসিইউ’তে আগুন, নিহত ৬ (ভিডিও সহ)

নিউজ ডেস্ক : মালয়েশিয়ার একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আইসিইউতে থাকা অন্তত ছয়জন রোগী দগ্ধ হয়ে মারা গেছেন। ২৫ অক্টোবর ২০১৬ স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মালয়েশিয়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্টার।

অগ্নিকাণ্ডের পর ভবনটি থেকে কালো ধোঁয়া নির্গত হতে দেখা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করছে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় আইসিইউতে ১৩ জন  রোগী ছিলেন। বাকি সাতজনকে উদ্ধার করেছে দমকলকর্মীরা। হাসপাতালে থাকা অন্য রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

টুইটারে দেওয়া ফায়ার সার্ভিসের এক পোস্টেও আইসিইউতে অগ্নিকাণ্ডে ছয়জনের প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "মালয়েশিয়ায় হাসপাতালের আইসিইউ’তে আগুন, নিহত ৬ (ভিডিও সহ)"

Leave a comment

Your email address will not be published.


*