শিরোনাম

মোদির রাজ্য গুজরাটে তরুণীকে ধর্ষণে অভিযুক্ত পাঁচ বিজেপি নেতা

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে ২৪ বছরের এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে ১০ জনের বিরুদ্ধে। যাদের মধ্যে পাঁচ জন সক্রিয় বিজেপি কর্মী।
ওই রাজ্যের আমেদাবাদ মিরর পত্রিকায় প্রকাশিত হয়েছে এই খবর।
জানা গেছে, গুজরাটের কচ্ছ এলাকার ২৪ বছরের ওই তরুণীকে বিজেপির সদস্যপদ করিয়ে দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ করা হয়। সমগ্র প্রক্রিয়া ক্যামেরাবন্দী করে রাখে দুষ্কৃতিকারীরা। পরে তরুণীকে ব্ল্যাকমেল করে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্তদের মধ্যে প্রভাবশালী রাজনীতিবিদ সহ অনেক বড় ব্যবসায়ী রয়েছে।
এফআইআরে উল্লিখিত দশজনের মধ্যে রয়েছে বিজেপির সক্রিয় পাঁচ কর্মীর নাম। যারা হল শান্তিলাল সোলাঙ্কি, বিপুল ঠাক্কর, অশ্বিন ঠাক্কর, গোবিন্দ এবং চেতন ঠাক্কর। অভিযুক্ত সকলের বিরুদ্ধেই তথ্য প্রযুক্তি আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়াও তরুণীকে অপহরণ, ধর্ষণ এবং ব্ল্যাকমেল করার অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্ত দশজনের বিরুদ্ধে।
কচ্ছ এলাকার বিজেপি সভাপতি কেশুভাই প্যাটেল নির্যাতিতা তরুণীর পাশে দাঁড়িয়েছেন। তাঁর কথায়, “এই ঘটনায় পাঁচ জন বিজেপি নেতার নাম জড়িয়েছে। অভিযুক্তেরা দোষী প্রমাণিত হলে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে।

basic-bank

Be the first to comment on "মোদির রাজ্য গুজরাটে তরুণীকে ধর্ষণে অভিযুক্ত পাঁচ বিজেপি নেতা"

Leave a comment

Your email address will not be published.


*