নিউজ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় মো. রতন (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দিবাগত রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রতন মোহাম্মপুর আরশি নগর এলাকার আবদুর সাত্তার আলীর ছেলে।
রতনের জমজ ভাই মানিক বলেন, রাতে তারা দুই ভাই লেগুনায় ঘুরতে বের হয়। তারা দুইজনই লেগুনার দরজার সামেনে দাঁড়িয়েছিল। এসময় একটি ট্রাক লেগুনাটিকে ওভারটেক করার সময় ট্রাকের সঙ্গে রতনের মাথায় আঘাত লাগে। এতে রতন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ২টায় মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ বক্সের উপ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, রতনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Be the first to comment on "মোহাম্মদপুরে ট্রাক চাপায় শিশু নিহত"