শিরোনাম

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে তিন দম্পতি প্রাণ হারালো

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে আলবামায় একটি বিমান বিধ্বস্ত হয়ে একইসঙ্গে তিন দম্পতি নিহত হয়েছে। রোববার তুসকালুসা বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। নিহত দম্পতিরা ফ্লোরিডায় একটি দন্তবিষয়ক সেমিনার শেষে অক্সফোর্ডে ফিরছিলেন।

অক্সফোর্ডের দ্য ইগল নামে একটি দৈনিক জানিয়েছে, এ দুর্ঘটনার ফলে ১১টি শিশু বাবা- মা হারা হয়ে গেলো। এসব শিশুদের কেউই বিমানে তাদের বাবা-মার সঙ্গে ছিল না।

পাইপার পিএ-৩১ বিমানটি কিসিম্মি গেটওয়ে বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল এবং এটি তুসকালুসা বিমানবন্দরে গাছের ওপর বিধ্বস্ত হয়।

তুসকালুসার কাছে অবস্থিত নর্থপোর্ট কমিউনিটির মেয়র ববি হার্নডন জানান, স্থানীয় সময় সকাল ১১ টা ১০ মিনিটে বিমানটি থেকে বিপর্যয়ের সংকেত পাঠানো হয়। এটি দ্রুত বিমানবন্দরে থাকা গাছের ওপর আছড়ে পড়ে। এর ৩ মিনিট পরেই উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে বাঁচানো সম্ভব হয়নি।

সূত্র: বিবিসি

basic-bank

Be the first to comment on "যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে তিন দম্পতি প্রাণ হারালো"

Leave a comment

Your email address will not be published.


*