নিউজ ডেস্ক : রাজধানীতে সকাল ৯টা থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে নেমে এসেছে যেন রাতের আঁধার। বইছে ঝড়ো হাওয়া।
রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায়ও অস্থায়ী দমকা এবং ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে।
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আর সে কারণেই দেশজুড়ে এই বৃষ্টিপাত ঘটছে। আগামী ৪৮ ঘন্টায় আবহাওয়ায় সামান্য পরিবর্তন আসতে পারে।
রাজধানীতে মুষলধারে বৃষ্টি

Be the first to comment on "রাজধানীতে মুষলধারে বৃষ্টি"