শিরোনাম

রাজশাহীতে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা

নিউজ ডেস্ক :  রাজশাহী নগরীতে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে স্বামী। আজ রবিবার সকালে নগরীর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ওই গৃহবধূকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম সাথী (২৮)।
সাথীর পিতা সাইফুল ইসলাম জানান, ১২ বছর আগে একই পাড়ার হাসিবুল মুন্না নামে এক ছেলের সঙ্গে সাথীর বিয়ে হয়। বিয়ের পর মুন্না মাদকাসক্ত হয়ে পড়ে। এ বিষয়টি নিয়ে প্রায় তাদের মধ্যে ঝগড়া বাধতো। অনেক সময় সাথীকে প্রাণনাশের হুমকিও দিতো। সর্বশেষ রবিবার সকালে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে মুন্না ধারালো চাকু দিয়ে সাথীর গলায় পরপর কয়েকটি আঘাত করে। এতে সাথী ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে প্রতিবেশীরা ছুটে আসলে মুন্না পালিয়ে যায়। স্থানীরা উদ্ধার করে সাথীকে রামেক হাসপাতালে ভর্তি করে। তাকে হাসপাতালের আইসিউতে চিকিৎসা দেয়া হচ্ছে।
বোয়ালিয়া থানার ওসি শাহাদাৎ হোসেন খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো মামলা দায়ের হয়নি। মুন্নকে আটকের চেষ্টা চলছে।

basic-bank

Be the first to comment on "রাজশাহীতে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা"

Leave a comment

Your email address will not be published.


*