শিরোনাম

রাস্তার মধ্যে বিশাল গর্ত, তলিয়ে গেল গাড়ি!

নিউজ ডেস্ক : রাস্তার মধ্যে বিশাল গর্ত। হাবুডুবু পানি।

আর গর্তের সেই পানিতেই তলিয়ে গেল আস্ত দুটি গাড়ি। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সান অ্যান্টোনিওতে।
রাস্তার নিচে পাইপ। আর সেই পাইপ ফেটেই বিপত্তি। ১২ ফিট গভীর গর্ত। সেই গর্তের মধ্যেই তলিয়ে যায় গাড়ি দুটি।

স্থানীয় প্রশাসনের পক্ষে জানানো হয়েছে, ঘটনাস্থলে পাইপে একটি জয়েন্ট রয়েছে। সেই জয়েন্ট খুলে গিয়েই বিপত্তি। ঘটনাস্থলে আসে দমকল ও উদ্ধারকারী দল। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় একজনের। অপর একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সূত্র: জিনিউজ

basic-bank

Be the first to comment on "রাস্তার মধ্যে বিশাল গর্ত, তলিয়ে গেল গাড়ি!"

Leave a comment

Your email address will not be published.


*