নিউজ ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনীর ৬৫ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় এটিএন ইভেন্টের পরিচালনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বর্ণিল দশ দিগন্ত’। আর জমকালো এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চিত্রনায়ক রিয়াজ আর তার সঙ্গী ইসরাত পায়েল।
ইসরাত পায়েল বলেন, রিয়াজ ভাইয়ের সঙ্গে এই প্রথমবার কাজ করার সুযোগ পেয়েছি। খুব ভালো লাগছে। আশা করছি আমাদের জুটির এই উপস্থাপনা সকলের কাছে ভালো লাগবে।
এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন বাপ্পা মজুমদার, দিনাত জাহান মুন্নী, কনা, প্রতিক হাসান, মারিয়া শিমু ও সামিয়া জাহান। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন নাদিয়া ও তার দল এবং মেহজাবিন ও তার দল। অনুষ্ঠানটি এটিএন বাংলায় সরাসরি আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৭টা ৫০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত দেখা যাবে।

Be the first to comment on "রিয়াজের সঙ্গী ইশরাত পায়েল"