শিরোনাম

রেড কার্পেটে মায়ের সঙ্গে হাটল আরাধ্যা

নিউজ ডেস্ক : জন্মের পর পরই আরাধ্যাকে নিয়ে কান ফিল্ম ফেস্টিভালে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তারপর থেকে যতবারই এসেছেন আরাধ্যা থেকেছে তাঁর সঙ্গে। এবারও তার অন্যতা হয়নি। কিন্তু এবার একটু বড় হয়েছে মেয়ে। তাই মা্য়ের সঙ্গে রেড কার্পেটে হাজির লিটিল প্রিন্সেসও। রেড হট মা্য়ের সঙ্গে সুইট পিঙ্ক গাউনে নজর কাড়লেন আরাধ্যাও। কান এর রেড কার্পেটে অ্যাশ-আরাধ্যার বেশ কিছু ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

নীল গাউনের পর রেড হট গাউন। বিদায় বেলাতেও ঐশ্বরিয়া বুঁদ হয়ে রইল কান। আজ রবিবার কান থেকে বিদায় নিয়েছেন অ্যাশ। আজ কান-এ দেখানো হয় সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ঐশ্বরিয়া-শাহরুখ অভিনীত দেবদাস ছবিটি। সেই উপলক্ষ্যে বিশেষ করে তাঁর কান ফিল্মফেস্টিভালে যোগদান। সেই সঙ্গে জনপ্রিয় কসমেটিক ব্র্যান্ড ‌লরিয়াল প্যারিসের প্রতিনিধি হিসেবেও উপস্থিত ছিলেন অ্যাশ।

রেড কার্পেটের প্রথম দিনে পাউডার নীল গাউন দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি। শেষ দিনের রেড কার্পেটেও সেই মহময়ী উপস্থিতি অটুট রইল। রেড হট গাউনে আরও উজ্জ্বল হল তাঁর উপস্থিতি। অ্যাশের সৌন্দর্যকে ক্যামেরাবন্দী করতে ঝলসে উঠল হাজারো ক্যামেরা। দর্শকদেরও নিরাশ করেননি তিনি। যতবার অনুরোধ এসেছে হাত নেড়ে দর্শকদের ডাকে সাড়া দিয়েছেন।

basic-bank

Be the first to comment on "রেড কার্পেটে মায়ের সঙ্গে হাটল আরাধ্যা"

Leave a comment

Your email address will not be published.


*