নিউজ ডেস্ক : ফুলকপির মুচমুচে চপ যেমন পুষ্টিকর তেমন সুস্বাদুও। নাস্তা হিসেবে বা অতিথি আপ্যায়নে এর জুড়ি নেই।
এ লেখায় দেওয়া হলো ফুলকপির মুচমুচে চপ বানানোর রেসিপি।
উপকরণ
– ফুলকপি মাঝারি আকারের কিছু টুকরো
– আদা বাটা (পরিমাণমতো)
– মরিচ গুঁড়ো ১ চা চামচ
– জিরা গুঁড়ো ও ধনে গুঁড়ো আধা চা চামচ
– বেসন ও ময়দা ১ কাপ
– লবণ পরিমাণমতো
– তেল ভাজার জন্য পরিমাণমতো
– পানি পরিমাণমতো।
প্রণালী
ফুলকপির টুকরাগুলো লবণ পানিতে ভাপ দিন। তেল বাদে সব উপকরণ একসঙ্গে মেখে ব্যাটার তৈরি করুন। ফুলকপির টুকরা ব্যাটারে চুবিয়ে ডুবোতেলে বাদামি করে ভাজুন।
গরম গরম পরিবেশন করুন।

Be the first to comment on "রেসিপি : ফুলকপির মুচমুচে চপ"