শিরোনাম

রেস্টুরেন্ট স্বাদের মজাদার হাক্কা নুডুলসের সহজ রেসিপি (ভিডিও সংযুক্ত)

নিউজ ডেস্ক : নুডুলস খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। অনেকে ঝামেলা এড়ানোর জন্য ঝটপট ইনস্ট্যান্ট নুডুলস রান্না করেন। কিন্তু সাধারণ নুডুলসে যে স্বাদ সেটি ইনস্ট্যান্ট নুডুলসে পাওয়া যায় না। আপনি চাইলে নিজে রেস্টুরেন্টের মত নুডুলস রান্না করতে পারেন। কীভাবে? আসুন তাহলে জেনে নেওয়া যাক, রেস্টরেন্টের মত হাক্কা নুডুলস রান্নার রেসিপিটি জানিয়ে দেব। উপকরণ: ১। ১০০ থেকে ১২০ গ্রাম নুডুলস ২। ১/৪-১/২ কাপ ক্যাপসিকাম কুচি ৩। ১/৪-১/২ কাপ পেঁয়াজ কুচি ৪। ১/৪-১/২ কাপ বাঁধাকপি কুচি ৫। ১/৪-১/২ কাপ গাজর কুচি ৬। ১/৪-১/২ কাপ স্প্রাউট ৭। তেল ৮। ২-৩ কোয়া রসুন কুচি ৯। ২টি কাঁচা মরিচ কুচি ১০। ১ চা চামচ ধনিয়া ১১। লবণ ১২। গোলমরিচ ১৩। ১ টেবিল চামচ টমেটো কেচাপ ১৪। ১ চা চামচ সয়াসস প্রণালী: ১। প্রথমে নুডুলস সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিন। ২। চুলায় তেল গরম করতে দিন। এতে আদা রসুন কুচি দিয়ে নাড়ুন। ৩। বাদামী রং হয়ে আসলে এতে পেঁয়াজ কুচি, গাজর, ক্যাপসিকাম কুচি দিয়ে কয়েক মিনিট রান্না করুন। এরপর এতে বাঁধাকুপি কুচি, টমেটো কেচাপ, স্প্রাউট চিলি সস, লবণ এবং গোল মরিচ গুঁড়ো দিয়ে দিন। ৪। আপনি চাইলে এতে আপনার পছন্দমত মাংস দিয়ে দিতে পারেন। ৫। কিছুক্ষণ রান্নার পর নামিয়ে ফেলুন। ৬। সস দিয়ে পরিবেশন করুন মজাদার হাক্কা নুডুলস।

পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে

basic-bank

Be the first to comment on "রেস্টুরেন্ট স্বাদের মজাদার হাক্কা নুডুলসের সহজ রেসিপি (ভিডিও সংযুক্ত)"

Leave a comment

Your email address will not be published.


*