শিরোনাম

রোমান্টিক লুকে হাবিব-শার্লিনা

নিউজ ডেস্ক : রোমান্টিক লুকে দেখা গেল সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদকে। নতুন একটি গানের মিউজিক ভিডিও নিয়ে হাজির হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় এই সঙ্গীত তারকা। গানটির নাম মনের ঠিকানা। হাবিবের কণ্ঠ-সুরে এটি লিখেছেন ঋদ্ধি। গানটির মিউজিক ভিডিওতে হাবিবের সঙ্গে মডেল হয়েছেন শার্লিনা হোসাইন। ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। নারায়ণগঞ্জের মদনপুর এলাকার একটি রিসোর্টে হয়েছে এর দৃশ্যধারণ।

গেল দুই সপ্তাহ ধরেই ফেসবুকে গানটি নিয়ে ব্যাপক প্রচারণা চালিয়েছেন হাবিব। দুই দিন আগে মিউজিক ভিডিওর প্রথম ঝলকও প্রকাশ করেছেন। সব মিলিয়ে হাবিব ভক্তরা অপেক্ষায় ছিলেন হাবিবের এই নতুন মিউজিক ভিডিওটি দেখার জন্য। এবার প্রকাশ করলেন মনের ঠিকানা গানের পুরো ভিডিও। সোমবাররাতে গানটির ভিডিও অনলাইনে প্রকাশ করা হয়েছে। এ প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, এটা ভালোবাসার সময়। ভালোবাসা ছড়িয়ে দাও, ভালোবাসা উপভোগ কর। মনের ঠিকানা গানটি ভিন্ন স্বাদের ভালোবাসার গান।

উল্লেখ্য, গত বছর হারিয়ে ফেলা ভালোবাসা গানটি দিয়ে দীর্ঘদিন পর নতুন গানে ফেরেন হাবিব ওয়াহিদ। সেই গানটিরও ভিডিও নির্মাণ করেন তানিম রহমান অংশু।

basic-bank

Be the first to comment on "রোমান্টিক লুকে হাবিব-শার্লিনা"

Leave a comment

Your email address will not be published.


*