শিরোনাম

রোল বল বিশ্বকাপে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

নিউজ ডেস্ক : প্রথম দিনের উদ্বোধনী ম্যাচে হংকংয়ের বিপক্ষে বড় জয় পেয়েছিল বাংলাদেশ পুরুষ দল। টুর্নামেন্টের দ্বিতীয় দিনেও সেই জয়ের ধারা অব্যাহত থাকল। আজ শনিবার বাংলদেশের শিকার হল প্রতিবেশী ভুটান। এদিন ৯-২ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

মিরপুর ইনডোর স্টেডিয়ামের উডেন ফ্লোরে বাংলাদেশের দেওয়া ৯ গোলের মধ্যে ৪টি করে গোল করেন দ্বীন হাসান হৃদয় এবং আরাফাত। অপর গোলাটি করেন সোহাগ। দ্বীন ইসলাম প্রথম ম্যাচেও ৯টি গোল করেছিলেন।

শুক্রবার উদ্বোধনী খেলায় হংকংকে ১৯-১ ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। গত তিন আসরে খেলে সর্বশেষ বিশ্বকাপে সপ্তম স্থান অর্জন করেছিল বাংলাদেশ। এখন টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে এই ধারাবাহিকতা ধরে রাখতে উন্মুখ বাংলাদেশ

basic-bank

Be the first to comment on "রোল বল বিশ্বকাপে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়"

Leave a comment

Your email address will not be published.


*