শিরোনাম

লালবাগে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড, দগ্ধ ৩

নিউজ ডেস্ক : রাজধানীর লালবাগে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। লালবাগের কেল্লার মোড়ের বাঁশপট্টি নামক স্থানের একটি দোতলা টিনশেড ঘরে প্লাস্টিক কারখানায় এই আগুন লাগে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। মাহমুদুল হক বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সেখানে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে।

basic-bank

Be the first to comment on "লালবাগে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড, দগ্ধ ৩"

Leave a comment

Your email address will not be published.


*