শিরোনাম

লোহাগড়ায় কালীপূজা ও দীপাবলী উৎসব পালিত

লোহাগড়ায় কালীপূজা ও দীপাবলী উৎসব পালিত

নিউজ ডেস্ক ॥  বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে নড়াইলের লোহাগড়ায় শ্রী শ্রী কালী পূজা ও শুভ দীপাবলী উৎসব শান্তিপূর্ন ভাবে পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৯অক্টোবর) লক্ষীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরে বিশেষ পূজা, আলোচনা সভা, মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও প্রসাদ বিতরনসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সারা দিন ধরে শত শত ভক্তবৃন্দ কালীবাড়ি মন্দির প্রাঙ্গনে জড় হতে থাকেন। সন্ধার আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,শিক্ষক বাবু প্রভাত কুমার বিশ্বাস, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ন সচিব অশোক বিশ্বাস, শিক্ষক অরবিন্দু আচার্য্য, শিক্ষানুরাগী শেখ মফিজুর রহমান, সুজিত রায়, নব কিশোর রায়, রনজিৎ টিকাদার ও প্রভাষক রূপক মুখার্জি প্রমুখ। সন্ধায় আনুষ্ঠানিক ভাবে মঙ্গল প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানের উদ্ধোধন করা হয়। পরে স্বেচ্ছাসেবকরা কালীমাতা মন্দিরের গাছতলা, এবং দূর্গা ও শিব মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন। এ সময় হাজারো ভক্তবৃদ্দ অনুষ্ঠান উপভোগ করেন। রাতে কালী মন্দিরে বিশেষ পূজা অর্চনা ও ভক্তদের মাঝে প্রসাধ বিতরন করা হয়।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় কালীপূজা ও দীপাবলী উৎসব পালিত"

Leave a comment

Your email address will not be published.


*