শিরোনাম

লোহাগড়ায় সাবেক মহিলা ইউপি সদস্যকে মারপিট ॥ থানায় মামলা দায়ের

লোহাগড়ায় সাবেক মহিলা ইউপি সদস্যকে মারপিট ॥ থানায় মামলা দায়ের

নিউজ ডেস্ক ॥  নড়াইলের লোহাগড়া ইউনিয়নের সাবেক মহিলা ইউপি সদস্যকে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে প্রতিপক্ষের লোকজন বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে। এলাকাবাসি তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় ২০ অক্টোবর তার স্বামী বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেছেন।
মামলার বিবরন ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, উপজেলার লোহাগড়া ইউনিয়নের ছাগলছেড়া গ্রামের ৯নং ওয়ার্ডের সাবেক মহিলা সদস্য নাজমা বেগম’র সাথে একই গ্রামের জালাল উদ্দিন পরিবারের মধ্যে দির্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। পূর্ব বিরোধের জের ধরে গত ১৯ অক্টোবর সকালে জালাল উদ্দিনের ছেলে ছদর উদ্দিনের নেতৃত্বে কালু,মিলু,রাসু,লিটু,ওলিয়ার,বাপ্পিসহ ৮-১০জন নাজমা বেগম’র মাছের ঘের (মৎস খামার) জাল দিয়ে জোর করে মাছ ধরেন। নাজমা বেগম মাছ ধরতে বাঁধা দিলে চড়াও হয় তার ওপর। তাকে মারার জন্য উদ্ধত হলে দৌড়ে বাড়িতে এসেও রক্ষা পাননি তিনি। নাজমা বেগমের বাড়িতে এসে তাকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে রক্ষিত নগদ টাকা ও স্বর্নালংকারসহ মূল্যবান জিনিষপত্র নিয়ে যান তারা। পরে এলাকাবাসি তাকে উদ্ধার করে ১৯ অক্টোবর দুপুরে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় ২০ অক্টোবর তার স্বামী পান্নু মোল্যা বাদী হয়ে ৭জনকে আসামী করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ৩৮/১৭ ।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম,মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় সাবেক মহিলা ইউপি সদস্যকে মারপিট ॥ থানায় মামলা দায়ের"

Leave a comment

Your email address will not be published.


*