শিরোনাম

লোহাগড়ায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

লোহাগড়ায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় বৃহস্পতিবার (২৯ আগষ্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে খুলনা বিএনএসবি চক্ষুহাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ও মাগুরা জেলার বদরউদ্দিন-হিঙ্গুলজান স্মৃতি কল্যাণ পাঠাগারের যৌথ উদ্যোগেএবং দি ফ্রেডহলোস ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় দিনব্যাপী প্রায় ৫ শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র’র সভাপতিত্বে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সদস্য বিপ্লব রহমানের পরিচালনায় অনুষ্ঠিত চক্ষু শিবির ও লেন্স সংযোজনের উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার আাব্দুল হান্নান রুনু। অন্যদের মধ্যে ছিলেন,নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উপদেষ্টা ও লোহাগড়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি ফয়জুল হক রোম, লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন, ফারহানা ইয়াসমিন ইতি, প্রভাষক আবু আব্দুল্লাহ, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের যুগ্ম সাধারন সম্পাদক কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ মির্জা নজরুল ইসলাম, আসাদুজ্জামান, সমন্বয়কারী হায়দার আলী খান প্রমুখ।
খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার ও ক্যাম্পইন ইনচার্জ মিজানুর রহমান জানান, চোখের বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় পাঁচ শতাধিক রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দল সকাল থেকে বিরতিহীনভাবে বিকাল পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করেন। এসব রোগীদের মধ্য থেকে বাছাই করে ছানী অপারেশন ও লেন্স স্থাপনের জন্য ৬৩ জন রোগীকে চিহ্নিত করে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে প্রেরন করা হয়েছে। তাদের বিনা মূল্যে ছানি অপারেশন ও লেন্স স্থাপন করা হবে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান"

Leave a comment

Your email address will not be published.


*