শিরোনাম

লোহাগড়ায় মাদক সেবনের ছবি তোলায় যুবককে কুপিয়ে যখম

লোহাগড়ায় মাদক সেবনের ছবি তোলায় যুবককে কুপিয়ে যখম

নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার ব্রাহ্মণডাঙ্গায় ইয়াবা সেবনের ছবি তোলায় জহির মোল্যা (৩৪) নামে একযুবককে কুপিয়ে গুরুতর আহত করেছে মাদকসেবীরা। গুরুতর আহত অবস্থায় তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মুক্তিযোদ্ধা ও ইউপি সদস্য গোলাম মোহাম্মদ মোল্যার ছেলে জহির মোল্যা শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে ব্রাহ্মণডাঙ্গা বাজারের রহিমের চায়ের দোকানের সামনে অবস্থান করছিল। এসময় নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ব্রাহ্মণডাঙ্গা গ্রামের বাসিন্দ নূরুজ্জামান নূরনবীর ছেলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারী হুসাইনের নের্তত্বে ৫/৬ জন অতর্কিতভাবে জহির মোল্যার ওপর হামলা করে। এসময় মাদকসেবীরা লাঠি, রড ও ধারালো অস্ত্রদিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে পালিয়ে যায় । স্থানীয় লোকজন ও জহিরের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।
আহত জহিরের পিতা গোলাম মোহাম্মদ অভিযোগ করে বলেন, এক সপ্তাহ আগে একই গ্রামের হুসাইন, শিপন ইনামুল, বাচ্চুসহ কয়েকজন ইয়াবা খাচ্ছিল। সেই ছবি তুলে জহির তাদের অভিভাবকদের দেখালে ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে পরিকল্পিতভাবে জহিরকে হত্যার চেষ্টার চালায় এবং জহিরের কাছে থাকা মোবাইলটি ছিনিয়ে নিয়ে যায়। তিনি আরও অভিযোগ করেন, ব্রাহ্মণডাঙ্গাসহ আশেপাশের গ্রামে মাদক সরবরাহ করে থাকে এই হুসাইন। নিজে নেশাগ্রস্থ হওয়ায় পরিবারের পক্ষ থেকে একবার মাদক নিরাময় কেন্দ্রে রেখে চিকিৎসা করালেও ভাল হয়নি। ফিরে এসে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে এলাকার যুব সমাজকে ধ্বংস করে চলেছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, আহত জহিরের পিতা ইউপি মেম্বর গোলাম মোহাম্মদ অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় মামলা হবে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় মাদক সেবনের ছবি তোলায় যুবককে কুপিয়ে যখম"

Leave a comment

Your email address will not be published.


*