শিরোনাম

শাকিলের প্রথম জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বেলা ১১টায় মরহুমের এ জানাজা সম্পন্ন হয়।

নামাজে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আফরাফুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ দলটির শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার সকাল ৯ টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মাহবুবুল হক শাকিলের ময়নাতদন্ত শেষ হয়। উল্লেখ্য, মঙ্গলবার তিনি গুলশান–২ নম্বরে সামদাদো নামের একটি জাপানি রেস্তোরাঁয় মারা যান।

basic-bank

Be the first to comment on "শাকিলের প্রথম জানাজা সম্পন্ন"

Leave a comment

Your email address will not be published.


*