শিরোনাম

শাহরুখ, আমির ও সালমানকে কেন বাদ দিলেন দীপিকা?

নিউজ ডেস্ক : বলিউডি ফিল্ম নিয়ে কথা হবে অথচ তাতে কোনো ‘খান’ থাকবেন না, তা কখনো হয়! হয় হয়, দীপিকা পাড়ুকোনের দুনিয়ায় তা হয়! দীপিকার দেখা ২০১৬-র সেরা ফিল্মের তালিকায় জায়গা পাননি শাহরুখ-আমির-সালমান— তিন খানের কোনো খানই। হ্যাঁ! অবাক করার মতো ঘটনাই বটে।

 

গত বছরের সেরা ফিল্ম হিসেবে দীপিকা বেছে নিয়েছেন সোনম কাপুরের ‘নীরজা’কে। তালিকায় রয়েছে আলিয়া ভাটের ‘কাপুর অ্যান্ড সন্স’। জায়গা পেয়েছে অমিতাভ বচ্চনের ‘পিঙ্ক’ বা রণবীর কাপুরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ও। তবে ঠাঁই পায়নি তিন খানের কোনো ফিল্ম। কেন? হলিউডে নিজের ইনিংস শুরু করতে গিয়ে কি তবে বলিউডকে অবহেলা করতে শুরু করেছেন দীপিকা? দুষ্টজনে নানা কথা বলতেই পারে। তবে দীপিকা ক্যাম্পের দাবি, গত বছর নাকি সেভাবে বলিউডি ফিল্ম দেখার সুযোগই হয়নি তাঁর। টুইটারে নিজের সেরা ফিল্মের কথা জানিয়েছেন দীপিকা নিজেই। সেখানেও তিনি বলেন, ‘শাহরুখের ডিয়ার জিন্দেগি, সালমানের সুলতান আর আমিরের দঙ্গল দেখিনি। ’

 

বলিউড হটি গত বছরের অনেক সময় ব্যস্ত ছিলেন ট্রিপল এক্স মুভি সিরিজের শুটিংয়ে। খাঁটি কথা! তাহলেও তিনি খানদের কোনো ফিল্ম দেখতে পারেননি? বলিউডি ফিসফাস কে রুখবে বলুন!

 

সূত্র: আনন্দবাজার

basic-bank

Be the first to comment on "শাহরুখ, আমির ও সালমানকে কেন বাদ দিলেন দীপিকা?"

Leave a comment

Your email address will not be published.


*