শিরোনাম

শীতলক্ষ্যা নদীতে ট্রলারডুবিতে দুজনের মৃত্যু, নিখোঁজ ৮

নিউজ ডেস্ক : বিজয় দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে গাজীপুরের কাপাসিয়ায় যাত্রীসহ ইঞ্জিনচালিত একটি ট্রলার শীতলক্ষ্যা নদীতে ডুবে গেছে। শুক্রবার রাতে ঘটা এ দুর্ঘটনায় দুজনের লাশ উদ্ধার করা হয়ছে।

নিখোঁজ রয়েছেন আরো অন্তত আটজন। নিহতরা হলেন নরসিংদী জলোর শিবপুর থানার পাড়াতলা গ্রামের আব্দুল হাই বাবুল মিয়া্র ছেলে আতিক (২৫) ও একই গ্রামের তাজিম (১৪)।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বিজয় দিবস উপলক্ষে কাপাসিয়ার তারাগঞ্জ এইচ এন স্কুল অ্যান্ড কলেজ মাঠে তাজউদ্দিন-ময়েজউদ্দিন স্মৃতি সংসদ কনসার্টের আয়োজন করে। রাতে পারাতলা ঘাট থেকে নারী-শিশুসহ ২০-২১ জন যাত্রী ইঞ্জিনচালিত একটি ট্রলারযোগে তারাগঞ্জ বাজার খেয়াঘাটের উদ্দেশে শীতলক্ষ্যা নদী পার হচ্ছিলেন। পথে মাঝ নদীতে যাওয়ার পর ট্রলারটি যাত্রীসহ হঠাৎ ডুবে যায়। এ সময় অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠে আসতে পারলেও কমপক্ষে ১০ জন নিখোঁজ হয়।

স্থানীয়রা নদী থেকে দুজনের লাশ উদ্ধার করেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশন থেকে ডুবুরিদল নিখোঁজদের উদ্ধারে ঘটনাস্থলে হাজির হয়। কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান এবং কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিকি ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধান চালানো হচ্ছে।

basic-bank

Be the first to comment on "শীতলক্ষ্যা নদীতে ট্রলারডুবিতে দুজনের মৃত্যু, নিখোঁজ ৮"

Leave a comment

Your email address will not be published.


*