নিউজ ডেস্ক : এই শীতে শুষ্ক ত্বক নিয়ে দুশ্চিন্তায়? বাড়ির ফ্রিজেই চিন্তা দূর করার উপায় রয়েছে। এক চামচ দুধেই মিটবে সমস্যা।
জেনে নিন কিভাবে দুধ দিয়ে ত্বকের যত্ন নিবেন—
-ক্লিনজার হিসেবে দুধ ব্যবহার করতে পারেন। বাইরে থেকে ফিরে এক চামচ দুধে তুলো ভিজিয়ে নিন। ময়লা পরিষ্কার হবে, মৃত কোষ দূর হবে।
-দুধে প্রচুর পরিমাণ আলফা হাইড্রক্সিল অ্যাসিড রয়েছে। এক চামচ দুধে মধু মিশিয়ে মুখে ঘষলে বাজার চলতি স্ক্রাবের থেকে ভালো কাজ দেয়।
-ট্যান দূর করতে দামি ক্রিম ব্যবহার করেন! এখুনি অভ্যাস পাল্টান। দুধে ল্যাকটিক অ্যাসিড রয়েছে, যা ট্যান হাল্কা করে। একচামচ গ্রিন টি–র সঙ্গে দুধ মিশিয়ে তুলোয় করে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে নিন।
-পায়ের যত্ন নিতে হাজার হাজার টাকা খরচ করে স্পা করাবেন কেন? দুধ ও জল মিশিয়ে গরম করুন। একটি বালতিতে ঢেলে পা ডুবিয়ে বসে থাকুন। পিউমিক স্টোন দিয়ে পা ও আঙুল ঘষে নিন।
-সরসহ দুধ লাগালে রোদে পোড়া জ্বালা কমে যায়।
শীতে ত্বকের যত্নে দুধ

Be the first to comment on "শীতে ত্বকের যত্নে দুধ"