নিউজ ডেস্ক : ইংল্যান্ডে সফল ভাবে অস্ত্রোপচারের পর দেশে ফিরছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। অস্ত্রোপচারের পর এখন পর্যন্ত কোনো জটিলতা নেই তাঁর বাঁ কাধে। এই প্রসঙ্গে বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরীর সঙ্গে আগামী শুক্রবারই লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা দিচ্ছেন বাঁহাতি এই পেসার। তিনি আরও বলেন, দেবাশিস চৌধুরী বলেছেন, মুস্তাফিজের ক্ষত শুকিয়ে আসছে এবং আগামী শুক্রবারেই লন্ডন থেকে রওনা দেবেন তাঁরা। মুস্তাফিজকে পুনর্বাসনের একটি পরিকল্পনা দেওয়া হয়েছে। ঢাকায় ফিরে সেটাই অনুসরণ করা হবে।
শুক্রবার দেশে ফিরছেন মুস্তাফিজ

Be the first to comment on "শুক্রবার দেশে ফিরছেন মুস্তাফিজ"