শিরোনাম

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে তলব

নিউজ ডেস্ক : সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি তদন্ত প্রতিবেদন দাখিল না করায় তদন্তে নিয়োজিত র‌্যাব কর্মকর্তাকে তলব করেছেন আদালত। এছাড়া আগামী ২১ মার্চ প্রতিবেদন দাখিলের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম মাজাহারুল ইসলাম এ আদেশ দেন।
আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন।
এ ঘটনার পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই)। চার দিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি রহস্য উদঘাটনে ব্যর্থ হয়। পরে হাইকোর্টের নির্দেশে ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

basic-bank

Be the first to comment on "সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে তলব"

Leave a comment

Your email address will not be published.


*