নিউজ ডেস্ক : স্কটল্যান্ডের ফলকির্কে রেঞ্জার ফোয়না উইশার্ট নামের এক নারী এমন একটি মাশরুম খুঁজে পেয়েছেন যেটির ওজন প্রায় সাড়ে দশ কেজি! মাশরুমটির পরিধি দেড় মিটারের বেশি। মাশরুমটি খুঁজে পাওয়ার বেশ উচ্ছ্বসিত ফোয়না উইশার্ট।
তিনি বলেন, আমি কখনই এত বড় মাশরুম দেখিনি। এটি এত ভারি ছিল যে তুলতে বেশ কষ্ট হচ্ছিল। পরে আমি এক সহকর্মীর সাহায্যে এটি অফিসে নিয়ে যাই। সেখানেই এটি রান্না করা হয় ডিম দিয়ে। এটি খেতে বেশ সুস্বাদু ছিল। ভাগ্য ভালো কারণ আমি তখনই এটি খুঁজে পেয়েছিলাম যখন এটি পুরোপুরিভাবে খাওয়ার উপযোগী হয়ে উঠেছিল।
১০ কেজি ৬০০ গ্রামের মাশরুমটি ফোয়না উইশার্ট একা হজম করতে পারেনি। ১৫ জন সহকর্মী নিয়ে সেই মাশরুম ভাগাভাগি করে খেয়েছেন।

Be the first to comment on "সাড়ে ১০ কেজি ওজনের মাশরুম!"