শিরোনাম

সুন্দরবনে ১৩ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

নিউজ ডেস্ক : সুন্দরবনের ভদ্রা নদীতে মাছ ধরার সময় ১৩ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। অপহৃত জেলেদের কাছে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ভদ্রা নদীর চাউলাবগী এলাকা থেকে এসব জেলেকে অপহরণ করা হয়। অপহৃত জেলেদের বাড়ি মংলার জয়মনি, হলদিবুনিয়া এবং বাগেরহাটের রামপাল এলাকায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ শুক্রবার দুপুরে পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের ভদ্রা নদীর চাউলাবগী এলাকায় ইলিশ মাছ ধরছিলেন জেলেরা। এ সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা জেলেদের ওপর অতর্কিতে হামলা চালায়। তারা জেলেদের ট্রলার থেকে বিপুল পরিমাণ ইলিশ মাছ লুটে নিয়ে ১৩ জেলেকে অপরহণ করে। এরপর জনপ্রতি ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার ক্যাপ্টেন মেহেদি মাসুদ বলেন, “বিষয়টি শুনেছি তবে এখনো নিশ্চিত না।” তিনি বলেন, “যে জাঙ্গাঙ্গীর বাহিনীর কথা বলা হচ্ছে। তারা এতোটা শক্তিশালী নয় যে, একত্রে এতোজন জেলেকে অপহরণ করবে। আমাদের পেট্টল টিম মাঠে রয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর জানানো হবে।

basic-bank

Be the first to comment on "সুন্দরবনে ১৩ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি"

Leave a comment

Your email address will not be published.


*