শিরোনাম

সুরঞ্জিত ও জাহানারা জামানের মৃত্যুতে মন্ত্রিসভার শোক

নিউজ ডেস্ক : বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের স্ত্রী জাহানারা জামানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, প্রবীণ, দক্ষ ও অভিজ্ঞ পার্লামেন্টিরিয়ান, দশম জাতীয় সংসদের সদস্য, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে মন্ত্রিসভা শোক প্রস্তাব গ্রহণ করে। এ ছাড়া জাতীয় চার নেতা এ এইচ এম কারারুজ্জানের স্ত্রীর জাহানারা জামানের মৃত্যুতেও শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা।

রবিবার ভোর রাতে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুরঞ্জিত সেনগুপ্ত। রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতাজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।
এ ছাড়া মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার অন্যতম এ এইচ এম কামারুজ্জামানের স্ত্রী জাহানারা জামান (৮৪) মারা যান রবিবার রাতে ঢাকার গুলশানে নিজের বাসায়।

basic-bank

Be the first to comment on "সুরঞ্জিত ও জাহানারা জামানের মৃত্যুতে মন্ত্রিসভার শোক"

Leave a comment

Your email address will not be published.


*