শিরোনাম

সেঞ্চুরি করলেন টেস্ট দলে ডাক পাওয়া জেনিংস

নিউজ ডেস্ক : ভারতের বিপক্ষে বাকি দুই টেস্টের জন্য গত বুধবারই ইংল্যান্ড স্কোয়াডে ডাক পান ব্যাটসম্যান কিয়াটন জেনিংস। আর প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়াটা সেঞ্চুরি দিয়ে উদযাপন করলেন তিনি।

আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের (এ দল) হয়ে অপরাজিত ১০১ রানের একটি ঝলমলে ইনিংস খেলেছেন জেনিংস। তার এই দারুণ ইনিংসের ওপর ভর করে সংযুক্ত আরব আমিরাতকে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড লায়ন্স।
দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৭৪ রানেই অল আউট হয় সংযুক্ত আরব আমিরাত। জবাবে জেনিংসের সেঞ্চুরিতে ১০১ বল বাকি রেখেই ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড লায়ন্স। ১৩টি বাউন্ডারিতে ১০৫ বলে ১০১ রানে অপরাজিত থাকেন জেনিংস।

তরুণ ওপেনার হাসিব হামিদ আঙুলের ইনজুরিতে পড়ায় ভারতের বিপক্ষে সিরিজের বাকি দুই টেস্টের জন্য স্কোয়াডে সুযোগ পেয়েছেন জেনিংস। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন ডারহামের এই ওপেনার। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭২ ম্যাচে ১২ সেঞ্চুরিতে ৪২৭২ রান রান করেছেন ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যান।

মুম্বাইয়ে সিরিজের চতুর্থ টেস্টেই অভিষেক হতে পারে জেনিংসের। খুব শিগগিরই ভারতে ইংল্যান্ড দলের সাথে যোগ দেবেন তিনি। আগামী ৮ ডিসেম্বর থেকে মুম্বাইয়ে শুরু হবে ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট। ইতিমধ্যে দ্বিতীয় ও তৃতীয় টেস্ট হেরে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড।

basic-bank

Be the first to comment on "সেঞ্চুরি করলেন টেস্ট দলে ডাক পাওয়া জেনিংস"

Leave a comment

Your email address will not be published.


*