শিরোনাম

সৈয়দ আশরাফ দেশে ফিরেছেন

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দেশে ফিরেছেন। যুক্তরাজ্যে স্ত্রী, কন্যাসহ পরিজনের সঙ্গে সময় কাটিয়ে আজ রবিবার (২৭ নভেম্বর) দেশে ফেরেন তিনি।

জনপ্রশাসনমন্ত্রীর এপিএস এ কে এম সাজ্জাদ আলম শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা বিমানবন্দরে পৌঁছান সৈয়দ আশরাফ।

উল্লেখ্য, গত ২২/২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন শেষে ২৮ অক্টোবর তিনি যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। প্রথম দফায় ১৫ দিনের ছুটি নিয়ে গেলেও পরে আরও এক দফা ছুটির আবেদন বাড়িয়ে প্রায় এক মাস প্রবাসে থাকা পরিবারের সঙ্গে একান্তে সময় কাটান সৈয়দ আশরাফ।

basic-bank

Be the first to comment on "সৈয়দ আশরাফ দেশে ফিরেছেন"

Leave a comment

Your email address will not be published.


*