শিরোনাম

সোহরাওয়ার্দী উদ্যানে মিছিল সমাবেশ বন্ধে লিগ্যাল নোটিশ

নিউজ ডেস্ক :  সোহরাওয়ার্দী উদ্যানে মিছিল, মিটিং এবং যে কোনো ধরনের সমাবেশ বন্ধ ঘোষণার জন্য সংশ্লিষ্টদের প্রতি  একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে সুপ্রীমকোর্টের  আইনজীবী ইউনুস আলী আকন্দ নিজেই এ নোটিশ পাঠিয়েছেন বলে সাংবাদিকদের জানান। তিনি বলেন, জনস্বার্থে সকালে ডাকযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, সুপ্রীমকোর্টের  রেজিস্ট্রার, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিচালক (আইজিপি) ও পুলিশ কমিশনারকে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, নোটিশ পাওয়ার পর অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থ্যা গ্রহণ না করলে হাইকোর্টে রিট আবেদন করা হবে।তিনি বলেন, জনসাধারণের চলাচলে বিঘ্ন  ঘটিয়ে এবং যানজট সৃষ্টি করে ঐতিহ্যবাহী এ সোহরাওয়ার্দী উদ্যানে মিছিল মিটিং করা সংবিধানের ১২ অনুচ্ছেদের পরিপন্থী বলে দাবি করেন এবং নোটিশ পাঠানোর স্বপক্ষে তিনি আরো অনেকগুলো যুক্তি তুলে ধরেছেন।

basic-bank

Be the first to comment on "সোহরাওয়ার্দী উদ্যানে মিছিল সমাবেশ বন্ধে লিগ্যাল নোটিশ"

Leave a comment

Your email address will not be published.


*