শিরোনাম

সিটিসেল কার্যালয়ে র‌্যাব পুলিশ

নিউজ ডেস্ক : বকেয়া না দিয়ে বন্ধ করে দেয়ার ঘোষণার মধ্যে সিটিসেল কার্যালয়ে র‌্যাব পুলিশকে নিয়ে ঢুকেছে বিটিআরসির একটি দল। বৃহস্পতিবার বিকেল পৌনে ৫ টার দিকে বিটি বিটিআরসির পরিচালক এয়াকুব আলী ভূইয়াকে মহাখালীতে সিটিসেলের প্রধান কার্যালয় প্যাসিফিক সেন্টারে ঢুকতে দেখা যায়।

তার সঙ্গে পুলিশ ও র‌্যাবের কয়েকজন কর্মকর্তা ভেতরে ঢুকেছেন, কয়েকজনকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

কী কারণে সিটিসেলের কার্যালয়ে, সে বিষয়ে বিটিআরসির কোনো কর্মকর্তা মুখ খোলেননি।

এদিকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সন্ধ্যায় একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। বিটিআরসি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। কী নিয়ে এই সংবাদ সম্মেলন, সে বিষয়ে মুখ খোলেননি কর্মকর্তারা।

 

basic-bank

Be the first to comment on "সিটিসেল কার্যালয়ে র‌্যাব পুলিশ"

Leave a comment

Your email address will not be published.


*