নিউজ ডেস্ক : সোহরাওয়ার্দী উদ্যানে মিছিল, মিটিং এবং যে কোনো ধরনের সমাবেশ বন্ধ ঘোষণার জন্য সংশ্লিষ্টদের প্রতি একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে সুপ্রীমকোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ নিজেই এ নোটিশ পাঠিয়েছেন বলে সাংবাদিকদের জানান। তিনি বলেন, জনস্বার্থে সকালে ডাকযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিচালক (আইজিপি) ও পুলিশ কমিশনারকে এ নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়, নোটিশ পাওয়ার পর অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থ্যা গ্রহণ না করলে হাইকোর্টে রিট আবেদন করা হবে।তিনি বলেন, জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটিয়ে এবং যানজট সৃষ্টি করে ঐতিহ্যবাহী এ সোহরাওয়ার্দী উদ্যানে মিছিল মিটিং করা সংবিধানের ১২ অনুচ্ছেদের পরিপন্থী বলে দাবি করেন এবং নোটিশ পাঠানোর স্বপক্ষে তিনি আরো অনেকগুলো যুক্তি তুলে ধরেছেন।

Be the first to comment on "সোহরাওয়ার্দী উদ্যানে মিছিল সমাবেশ বন্ধে লিগ্যাল নোটিশ"